সারাদেশ

শৈলকুপায় করিমন উল্টে নিহত ১

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় গরু বোঝায় করিমন উল্টে ১ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৪ জন। গেল রাতের দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী খালের ব্রীজের নিচে এ দর্ঘটনা ঘটে। অপরদিকে, শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৬টার সময় কালীগঞ্জ উপজেলার যশোর-ঝিনাইদহ মহাসড়কের হক চিড়া মিলের সামনে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন আহত হয়েছেন। আহতদের কালীগঞ্জ ও যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়ার খোকসা শোমসপুর বাজার থেকে গরু বেচা কেনা করে কয়েকজন ব্যাপারী গরু বোঝায় করিমন গাড়িতে বাড়ি ফিরছিলেন, পথিমধ্যে কাতলাগাড়ী খালের ভাঙ্গা ব্রিজের উপর পৌঁছালে খালে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই বড়মৌকুড়ী গ্রামের মুন্দির শেখের ছেলে গরু ব্যবসায়ী রওশন (৪৫) নিহত হয়। এসময় আহত হয় আরো ৪ জন। আহতদের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।

সান নিউজ/এসজে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা