সারাদেশ

ডাকাতি হওয়া ১০ গরু মানিকগঞ্জ থেকে উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : ফরিদপুরের চরভাদ্রাসন এলাকা থেকে ডাকাতি হওয়া ১০টি গরু মানিকগঞ্জের শিবালয় থানার পুলিশ উদ্ধার করেছে ।

সােমবার (৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার অন্বয়পুর এলাকা থেকে ১০টি গরুসহ একটি পিকআপ ভ্যান আটক করা হয়। ইতোমধ্যে গরুর মালিক নিশ্চিত করা হলেও ঘটনায় জড়িতদের কাউকে আটক করা সম্ভব হয়নি। শিবালয় থানা পুলিশ ফরিদপুরের চরভদ্রাশন থানায় গরুগুলাে হস্তান্তরের প্রক্রিয়া করছে।

শিবালয় থানার ওসি মো. ফিরোজ কবির জানান, সোমবার বিকালে শিবালয়ের অন্বয়পুর এলাকায় যমুনা নদী দিয়ে ট্রলার যোগে ১০টি গরু নিয়ে আসে দুই ব্যক্তি। এ সময় তারা গরুগুলাকে একটি পিক আপ ভ্যানে নেয়ার চেষ্টা করছিল। তাদের আচরণ সন্দেহজনক হলে স্থানীয়রা টহল পুলিশকে খবর দেয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে গরুগুলা উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং সকল থানায় তথ্য দেওয়া হয়। এসময় পুলিশ নিশ্চিত হয়। রোববার ফরিদপুরের চরভদ্রাসন থানায় ডাকাতির ঘটনা ঘটেছে। এখন গরুর মালিক নিশ্চিত হয়ে সংশ্লিষ্ট থানার মাধ্যমে তাদের গরু ফিরিয়ে দেওয়া হবে।

গরুর মালিক মোকছেদ আলী জানান, চরভদ্রাসনের ছবির উদ্দিন প্রামানিকের ডাঙ্গী এলাকায় নিজ বাড়িতে রোববার রাতে ঘুমিয়েছিলেন। এ সময় ১২-১৫ জনের একটি ডাকাত দল তাকে ও আরকজন স্থানীয় লাল মিয়াকে বেধে দুইজনের ১০টি গরু নিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি চরভদ্রাসন থানায় জিডি করা হয়।

সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা