সারাদেশ

হেফাজতের মহাসচিবকে বাধার অভিযোগে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ওয়াজ মাহফিলে বক্তৃতা দিতে আসার সময় হেফাজতে ইসলামের মহাসচিব মামুনুল হককে বাধা দেয়ার অভিযোগ এনে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেছে মাদ্রাসা ছাত্ররা।

পুলিশ জানিয়েছে, বাধা দেয়ার বিষয়টি গুজব। মামুনুল হক এসেছেন, ওয়াজে বক্তব্যও দিয়েছেন। শহরের কাউতলীতে কুমিল্লা-সিলেট মহাসড়কে মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জের ভৈরবে একটি মাহফিল শেষ করে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরের জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিলে বক্তৃতা দিতে যাচ্ছিলেন মামুনুল।

হেফাজতের নায়েবে আমির মাওলানা সাজিদুর রহমান বলেন, ‘আল্লামা মামুনুল হক সাহেবকে আসতে বাধা দেয়া হয়েছে এমন খবরে ছাত্ররা বিক্ষোভ করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ শাহজাহান জানান, মামুনুলকে আসতে বাধা দেয়া হয়েছে এমন খবরে ছাত্ররা প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু বাধা দেয়ার বিষয়টি একটি গুজব। মামুনুল হক এসেছেন এবং ওয়াজে বক্তব্য দিয়েছেন।

সান নিউজ/আকঞ্জি/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা