সারাদেশ

দুদকের মামলায় খুলনা স্বাস্থ্য দপ্তরের স্টেনোগ্রাফার স্ত্রীসহ কারাগারে

নিজস্ব প্রতিনিধি, খুলনা : আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের কর্মচারি (স্টেনোগ্রাফার) ফরিদ আহমেদ মোল্লা ও তার স্ত্রী পলি আহমেদকে কারাগারে প্রেরণ করেছে মহানগর দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে ফরিদ আহমেদ ও তার স্ত্রী পলি আহমেদ খুলনা মহানগর বিশেষ দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো: শহিদুল ইসলাম জামিন না-মঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণ করেন ।

মামলায় দুদকের পিপি অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান ও আইনজীবী সেলিম আল আজাদ এ তথ্য নিশ্চিত করেন। দুদক সুত্রে জানা যায়, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের স্টেনোগ্রাফার ফরিদ আহমেদ মোল্লা দীর্ঘদিন ধরে জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের বদলি, প্রমোশন ও নিয়োগ বাণিজ্যে জড়িত।

অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান জানান, ২০২০ সালের ৯ ডিসেম্বর ফরিদ আহমেদ মোল্লা ও তার স্ত্রীর নামে আয়বহির্ভূত ৩৩ লাখ ৩৫ হাজার ২০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ার পর দুদকের সহকারি পরিচালক ফয়সাল গাজী বাদী হয়ে এই মামলা করেন। মামলায় এতদিন তারা দু জনেই উচ্চ আদালতের জামিনে ছিলেন।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা