সারাদেশ

লক্ষ্মীপুরে দুর্বৃত্তের দেয়া আগুনে এতিমখানা পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে দুর্বৃত্তের দেয়া আগুনে একটি এতিমখানা পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোররাতে সদরের মান্নারী ইউনিয়নের যাদৈয়া গ্রামে আলহাজ্ব মাওলানা আহম্মদ উল্লাহ ছাহেব মাদ্রাসা কমপ্লেক্স ও এতিমখানায় এ ঘটনা ঘটে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ভোররাতে ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠলে খাবারঘরে আগুন জ্বলতে দেখে মাদ্রাসা-শিক্ষক শিক্ষার্থীরা। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, মাদ্রাসার নিরাপত্তা দেয়ালের ওপর দিয়ে পেট্রল ঢেলে আগুন লাগানো হয়েছে। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

জানা গেছে, প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী সাইফ উদ্দিন ও আবদুল মালেকদের সঙ্গে রাস্তা নির্মাণ নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সাইফ উদ্দিনরা মাদ্রাসার জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করার চেষ্টা করে। এতে বাধা দিলে মাদ্রাসা পরিচালক মনিরের ওপর একাধিকবার হামলা চালানো হয়। মাদ্রাসার দুটি গাছ রাস্তা নির্মাণের জন্য সাইফ উদ্দিনরা জোরপূর্বক কেটে ফেলে। এসব ঘটনায় মাদ্রাসার পরিচালক মনির বাদি হয়ে আদালতে দুটি মামলা করেন। এরমধ্যে একটি মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াখালী তদন্ত করে প্রতিবেদন দিয়েছে আদালতে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ওয়াসি আজাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত হতে পারে। আগুনে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হতে পারে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা