সারাদেশ

প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে: খাদ্যমন্ত্রী 

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে। যদি সেইসব ভাস্কর্য ভাঙার উদ্দেশে কেউ হাত দেয় তা কঠোরভাবে প্রতিহত করা হবে। শুক্রবার ( ১৮ ডিসেম্বর) বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্যে একথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, প্রতিটি ভাস্কর্য আওয়ামী লীগের নেতাকর্মীরা পাহারা দেবেন। কেউ ভাস্কর্যে হাত দেওয়ার দুঃসাহস করলে প্রতিবাদ নয়, প্রতিহত করা হবে। দেশে উগ্রবাদি গোষ্ঠি আবারো মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। আমাদের সবাইকে এ বিষয়ে সোচ্চার থাকতে হবে। দেশের প্রতিটি স্কুল, কলেজ ও মাদরাসায় বাধ্যতামূলকভাবে শহীদ মিনার নির্মাণের কথাও বলেন তিনি।

ছাত্রলীগের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু দেশের জন্য, দেশের মানুষের জন্য যে ভাবনা ভেবেছিলেন সেই ভাবনা ছাত্রলীগকে বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে। এসময় বঙ্গবন্ধুর সোনার বাংলার লাল পতাকা ছাত্রলীগের হাতে সুরক্ষিত থাকবে এমন ছাত্রলীগ গঠনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠিত সম্মেলনে শহিদুজ্জামান সরকার এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় ছাত্রলীগ নেতারা বক্তব্য রাখেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা