সারাদেশ

খুলনার ডুমুরিয়ায় সিআইডির অভিযানে প্রতারক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনার ডুমুরিয়া উপজেলা হতে আলী হোসেন গাজী (৪০) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে খুলনা সিআইডি। পল্লী বিদ্যুতের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ডুমুরিয়ার চুকনগর এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকাল সোয়া ৫ টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলী হোসেন গাজী ডুমুরিয়া উপজেলার মারতিয়া গ্রামের সরোয়ার গাজীর পূত্র।

খুলনা সিআইডি সূত্র জানায়, ভুক্তভোগীরা পল্লী বিদ্যুতের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা ও অর্থ অভিযোগ এনে আলী হোসেনের বিরুদ্ধে বুধবার ডুমুরিয়া থানায় মামলা করেন।

(মামলা নং- ১৬, তাং- ১৬/১২/২০ ধারা- ১৭০, ৪০৬, ৪১৯, ৪২০ ও ৪৬৫)। মামলাটির দায়িত্ব পাওয়ার পর সিআইডি চুকনগর এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এই মামলাটি তদন্ত করছেন সিআইডির পুলিশ পরিদর্শক গোলাম ছরোয়ার।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা