সারাদেশ

রংপুরে বেগম রোকেয়ার ভাস্কর্য আলোকবর্তিকার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, রংপুর : নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়া দিবস উপলক্ষে বুধবার (৯ ডিসেম্বর) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে বেগম রোকেয়ার জন্মস্থানে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

সকালে বেগম রোকেয়ার জন্মস্থান পায়রাবন্দে রংপুরের জেলা প্রশাসক আসিফ আহসান ও মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন এ পুষ্পমাল্য অর্পণ করেন।

এরপর জেলা-উপজেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা, আরডিআরএস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন।

এছাড়া বেগম রোকেয়া দিবস উপলক্ষে নগরীর ইন্দ্রিরা মোড়ে বেগম রোকেয়ার ভাস্কর্য আলোকবর্তিকার উদ্বোধন করা হয়। এ সময় বেগম রোকেয়া কলেজের শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও ভাস্কর অনিক রেজা উপস্থিত ছিলেন।

১৮৮০ সালের ৯ ডিসেম্বর পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। রোকেয়া দিবস উপলক্ষে প্রতি বছর জমকালো আয়োজনে পালন করা হলেও এবার করোনার কারণে সীমিত পরিসরে সাদামাটাভাবে পালন হচ্ছে নারী শিক্ষা ও নারী মুক্তির পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা