সারাদেশ

চুয়াডাঙ্গায় যুবকের কঙ্কাল উদ্ধার : আসামির জবানবন্দি গ্রহণ 

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় যুবকের কঙ্কাল উদ্ধারের ঘটনায় প্রধান অভিযুক্ত শিপন আলী ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পুলিশ আলমগীরের মোবাইল ফোন উদ্ধার করেছে।

রোববার (৬ ডিসেম্বর) সকালে হত্যার সঙ্গে জড়িত খাদিমপুর গ্রাম থেকে সাকিব নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সাকিব আলী আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের ইকতার আলি বিশ্বাসের ছেলে।

আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির বলেন, আলমগীর হত্যা মামলার প্রধান আসামি শিপন আলী শনিবার রাতে আলমডাঙ্গা আমলি আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

ওই সময় শিপন জানায়, সাকিবের মায়ের সঙ্গে পূর্ববিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটে। মরদেহ গুম করার জন্য শিপন, সাকিবসহ কয়েকজন মিলে পুকুরের কচুরিপানার নিচে লুকিয়ে রেখে চলে যায়। শিপনের স্বীকারোক্তির ভিত্তিতে খাদিমপুর গ্রাম থেকে পুলিশ নিহত আলমগীরের চাচাতো ভাই সাকিবকে গ্রেফতার করে। এ সময় শিপনের বাড়িতে থাকা আলমগীরের ব্যবহৃত মোবাইল ফোনটি পুলিশ উদ্ধার করে।

শিপন ও তার স্ত্রী ইভাকে রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। শিপনের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

২০২০ সালের ১০ অক্টোবর নিখোঁজ হয় আলমডাঙ্গা খাদিমপুর গ্রামের আলমগীর হোসেন (২২)। নিখোঁজের ৫৬ দিন পর তার কঙ্কাল উদ্ধার হয় গ্রামের একটি পুকুর থেকে। প্যান্ট দেখে তার বাবা ও ভাই শনাক্ত করেন।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে এবার দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথা...

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর...

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খ...

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৭ জনের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এ...

পুরুষ বন্ধ্যত্বের সমাধানে কার্যকর ৪ উপায়

সন্তান না হলে অনেক ক্ষেত্রেই নারীর ওপর দায় চাপানো হয়। অথচ বন্ধ্যত্বের পেছনে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা