সারাদেশ

লাইনচ্যুত ট্রেন থেকে তেল সংগ্রহের হিড়িক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের শাহজিবাজারে লাইনচ্যুত তেলবাহী ট্রেন থেকে তেল নেয়ার হিড়িক পড়েছে। স্থানীয় লোকজন যে যে ভাবে পারছে গামলা-বালতি কিংবা চোঙ্গা দিয়ে তেল সংগ্রহ করতে দেখা গেছে।

বিষয়টি স্থানীয় গ্রামের লোকজনের মাঝে প্রচার হলে দলে দলে তেল নেয়ার জন্য হিড়িক পড়ে যায়। তবে লাইনচ্যুত ট্রেনটিতে কি পরিমাণ তেল ছিল তা সঠিকভাবে কেউ বলতে পারেনি। তেল নেয়ার বিষয়টি প্রশাসনের নজরে আসলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়। ফলে সারা দেশের সঙ্গে সিলেটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

সাত দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ জামায়াতের সমাবেশ

সাত দফা দাবি বাস্তবায়ন এবং কয়েকটি সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে অবস্থান তুলে ধরতে...

ঢাকা-গোপালগঞ্জসহ ৮ জেলায় মোতায়েন ৯০ প্লাটুন বিজিবি

দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা জোরদ...

প্রধান শিক্ষকের বাড়ির সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ

পৌর শহরের শাহপুর মহিলা ডিগ্রি কলেজ পাড়া এলাকায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা