সারাদেশ

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভূমি কর্মকর্তার

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় কর্মস্থলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় হাওর অধ্যুষিত ইটনা উপজেলার বাদলা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সৈয়দ আতিকুর রহমান (৪৬) নিহত হয়েছেন।

রোববার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ-চামটা নৌবন্দর আঞ্চলিক সড়কের করিমগঞ্জ উপজেলার মনসন্তোষ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

সৈয়দ আতিকুর রহমান কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ সচিব আবু সাঈদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সৈয়দ আতিকুর রহমান রোববার সকালে শহরের নগুয়ার বাসা থেকে মোটরসাইকেলে কর্মস্থল ইটনা উপজেলার বাদলার উদ্দেশে যাচ্ছিলেন। ঘনকুয়াশার কারণে করিমগঞ্জ উপজেলার মনসন্তোষ এলাকায় দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় আতিককে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘনকুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা