সারাদেশ

খুলনায় বয়স্ক ও অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাতার বই বিতরণ

নিজস্ব প্রতিনিধি, খুলনা : সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় খুলনা নগরীর খালিশপুর শহর সমাজসেবা কার্যালয়ের বয়স্ক ভাতা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতার বই বিতরণ অনুষ্ঠান রোববার (৬ ডিসেম্বর) দুপুরে খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন না হলে দেশের মানুষ সামাজিক নিরাপত্তার এমন সুযোগ পেতো না। শেখ হাসিনা ১৯৯৬ সালে সরকার গঠনের পরে এ সকল কল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করেন। দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির সঙ্গে ভাতা ভোগীদের সংখ্যা ও ভাতার অর্থের পরিমান বৃদ্ধি পেয়েছে। নিজের সন্তান পিতা-মাতার খোঁজ না নিলেও সরকার ঠিকই তাদের খোঁজ নেয়।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল প্রতিবন্ধী মাসে ৭৫০ টাকা ভাতা পাবেন। সততার সঙ্গে সামাজিক নিরাপত্তার ভাতাভোগী নির্বাচনে সরকারি দপ্তরকে সহায়তা করতে জনপ্রতিনিধিদের নির্দেশনা দিয়ে মেয়র আরও বলেন, জনপ্রতিনিধিদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে। স্বজনপ্রীতির মাধ্যমে প্রাপ্য মানুষকে বঞ্চিত করা যাবে না।

খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল ওয়াদুদ, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ডালিম হাওলাদার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভীন আক্তার, খালিশপুর শহর সমাজসেবা কার্যালয়ের সমন্বয় পরিষদের সভাপতি শেখ মনিরুল ইসলাম বাশার প্রমুখ।

অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের ৮, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের একশত ৭৯ জনকে বয়স্ক ভাতার বই এবং একশত ৬৮ জন অসচ্ছল প্রতিবন্ধীর মাঝে ভাতার বই বিতরণ করা হয়।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা