সারাদেশ

গাইবান্ধায় চা-দোকানিকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় লিটন (২৮) নামে এক চা-দোকানিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত লিটনের বাড়ি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ভাগদরিয়া গ্রামে।

শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের বুজরুক বোয়ালিয়া হীরকপাড়া এলাকার একটি কলাক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, সকালে স্থানীয় লোকজন কলাক্ষেতে গলা কাটা অবস্থায় লিটনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। পরে তারা পুলিশকে খবর দিলে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মামুনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে নিহত চা-দোকানি লিটনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। হত্যাকারীদের শনাক্ত ও হত্যাকাণ্ডের কারণ নির্ণয় করতে পুলিশ তদন্ত শুরু করেছে।’

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা