সারাদেশ

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ শ্বশুর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে সোলায়মান আলী (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের আমিন উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে দিনমজুর ছেলের অনুপস্থিতিতে পুত্রবধূকে ধর্ষণ করে আসছিলেন সোলায়মান। শ্বশুরের হুমকির কারণে পুত্রবধূ বিষয়টি কাউকে জানায়নি। অবশেষে অত্যাচার সইতে না পেয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানান ওই নারী। পরে পরিবারের সদস্যদের পরামর্শে ওই গৃহবধূ থানায় মামলা করলে পুলিশ শ্বশুরকে গ্রেফতার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, বিষয়টি জানার পর পুত্রবধূকে ডেকে নিয়ে এসে তার কার্যালয়ে জিজ্ঞাসা করা হলে ধর্ষণের বিষয়টি অস্বীকার করেছিলেন তিনি। কিন্তু পরে আবার থানায় মামলা করেছেন ওই নারী।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান জানান, ওই বৃদ্ধকে গ্রেফতারের পর রোববার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী  বর্জনের  আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর 

নরসিংদীর মনোহরদী উপজেলায় এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদা...

হরিণের মাংসসহ ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে অবৈধ হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গা...

অনুপ্রবেশকালে ৩ মিয়ানমার সদস্য আটক

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে টেকনাফের নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় দ...

নোয়াখালীতে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট থানার সামনে সিএনজি চালিত অটোরিকশার চাপায় মো.সফি উল্লাহ (৬০)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা