সারাদেশ

বিয়ের পিড়িতে বসা হল না রাজমিস্ত্রি মজনু মিয়ার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : বিয়ের পিড়িতে বসা হল না হবিগঞ্জের রাজমিস্ত্রি মজনু মিয়ার (২৫)। বিয়ের মাত্র ১ মাস পূর্বেই নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। নিহত মজনু সদর উপজেলার হাতিরথান গ্রামের সত্তর মিয়ার ছেলে।

রোববার (২৯ নভেম্বর) বেলা ২ টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চানপুর গ্রামে নির্মাণাধীন একটি ভবনের মজনু মিয়া রাজমিস্ত্রির কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত সে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে। সহকর্মীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক দেবাশিষ দাশ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মজনু মিয়ার মা মিলন চান বলেন-আগামী মাসের ২৫ তারিখ তার বিয়ের দিন ঠিক করা হয়েছিল। কিন্তু তার আগেই বিদ্যুৎ আমার ছেলের প্রাণ কেড়ে নিল।

সান নিউজ/এফসি/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

মেসির বিদায়ী ম্যাচ কখন, কিভাবে দেখবেন

আর মাত্র ঘড়ির কাঁটায় কয়েকটা ঘণ্টার অপেক্ষা। এরপরই থামবে ২১ বছরের এক জাদুকরি প...

ডেঙ্গুতে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ১৯৯৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ১০ জনের মৃ...

ম্যাক্রোঁ সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে উত্তাল ফ্রান্স

শ্রেণিকক্ষ সংকট, পর্যাপ্ত শিক্ষকের অভাব এবং শিক্ষাখাতে বাজেট কমানোর সরকারি পর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা