সারাদেশ

উলিপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপি ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে প্রথম অধিবেশনে দলীয় কার্যালয় চত্বরে উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র সভাপতি তাসভীর-উল-ইসলাম।

পৌর যুব দলের সাধারণ সম্পাদক আপন আলমগীরের সঞ্চালনায় কুড়িগ্রাম জেলা বিএনপি'র সহ সভাপতি এ্যাড. ফখরুল ইসলাম, শফিকুল ইসলাম বেবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ সোহেল হোসেন কায়কোবাদসহ উলিপুর উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দিতায় হায়দার আলীকে সভাপতি ও কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাচ্চুকে নির্বাচিত করা হয়।

এছাড়াও বিনা প্রতিদ্বন্দিতায় পৌর বিএনপি’র সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সোলায়মান সরকার ও এহসানুল করিম প্রিন্সকে সাংগঠনিক হিসেবে ঘোষণা করা হয়।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা