ছবি : সংগৃহিত
সারাদেশ
বিক্রমপুর-টঙ্গীবাড়ি প্রেসক্লাব

সভাপতি শামীম, সম্পাদক রনি

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বিক্রমপুর - টঙ্গীবাড়ী প্রেসক্লাবের কমিটি সোমবার (২২মে) বিকেলে গঠন করা হয়েছে। এতে সময়ের আলো পত্রিকার টঙ্গিবাড়ি উপজেলা প্রতিনিধি অ্যাডভোকেট ব.ম. শামীমকে সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার টঙ্গীবাড়ি উপজেলা প্রতিনিধি মো. রনি শেখ কে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন : ভোলায় ১৫’শ পিস ইয়াবাসহ আটক ১

কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি দৈনিক বিজয় পত্রিকার ডিএম বেলায়েত শাহীন, সহ-সভাপতি দৈনিক নওরোজ পত্রিকার নারায়ণ টিটু চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক খোলা কাগজ পত্রিকার আপন সরদার, সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলাদেশ পরিক্রমা'র এমআর খান মিলন, তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক দি নিউজ স্টেশন শেখ রাসেল ফখরুদ্দিন, কোষাধ্যক্ষ দৈনিক ভোরের খবরের বাবু হাওলাদার, দপ্তর সম্পাদক দৈনিক রুদ্র বার্তার জেসমিন সুইটি,কার্যকরী সদস্য দৈনিক মানবকন্ঠ পত্রিকার মো. মোজাফফর হোসেন, আজকের পত্রিকার রিয়াদ হোসেন, দৈনিক অন্যকন্ঠ পত্রিকার আনিসুর রহমান।

এর আগে বিক্রমপুর টঙ্গীবাড়ি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বিক্রমপুর টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সময়ের আলো পত্রিকার টঙ্গীবাড়ি উপজেলা প্রতিনিধি অ্যাডভোকেট ব.ম. শামীমের সভাপতিত্বে ও (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব পত্রিকার টঙ্গীবাড়ি প্রতিনিধি মো. রনি শেখের সঞ্চালনায় সোমবার দুপুর ২ টায় উপজেলার পপুলার চাইনিজ রেস্টুরেন্টে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : ছাদ ধসে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শহীদ-ই-হাসান তুহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, মাইটিভি'র জেলা প্রতিনিধি শেখ মো. রতন, প্রথম আলো পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ ফয়সাল হোসেন, দৈনিক যুগান্তরের টঙ্গীবাড়ি প্রতিনিধি ফিরোজ ইফতেখার (বাক্কার) মাঝি, যায়যায়দিন পত্রিকার ফিরোজ আলম বিপ্লব, গ্লোবাল টিভির সাংবাদিক হাসান জুয়েল, দৈনিক রজতরেখা পত্রিকার সিনিয়র প্রতিবেদক মো. নাজির হোসেন, দৈনিক লাখোকন্ঠ পত্রিকার শ্রীকান্ত দাস, দৈনিক মুন্সীগঞ্জের কাগজ পত্রিকার কাজি তুহিন, হোসেন হাওলাদার প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা