ছবি : সংগৃহিত
সারাদেশ

ভোলায় ১৫’শ পিস ইয়াবাসহ আটক ১

ভোলা : বরিশালের বাবুগঞ্জের চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহেলকে ইয়াবাসহ আটক করেছেন, ভোলার ইলিশা ফাঁড়ির পুলিশ।

আরও পড়ুন : ছাদ ধসে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

সোমবার (২২ মে) সকালে ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের লঞ্চঘাট এলাকা থেকে ১৫০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে এএসআই সুজন ও এএসআই রিপনসহ পুলিশের একটি বিশেষ টিম ইলিশার তালতলা লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়।

এসময় সন্দেহজনকভাবে সোহেল নামের ব্যক্তিটিকে তল্লাশি করলে তার কাছ থেকে পাওয়া যায় ১৫'শ পিস ইয়াবা। এরপর তাকে আটক করে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন : কক্সবাজারে প্রতিবাদ সমাবেশ

আটককৃত সোহেল বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ৩নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে।

এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহীন ফকির জানান, সকালে ইলিশা ফাঁড়ির পুলিশ প্রতিদিনের ন্যায় আজকেও ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় সন্দেহজনকভাবে সোহেল নামের ছেলেটিকে তল্লাশি করলে তার কাছ থেকে ১৫'শ পিস ইয়াবা পায়। আটককৃত সোহেলের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন : উলিপুরে ভূমিসেবা সপ্তাহ অনুষ্ঠিত

ভোলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম মহোদয়ের নেতৃত্বে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা