ছবি : সংগৃহিত
সারাদেশ
শেখ হাসিনাকে হত্যার হুমকি

কক্সবাজারে প্রতিবাদ সমাবেশ

কক্সবাজার প্রতিনিধি : রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন।

আরও পড়ুন : উলিপুরে ভূমিসেবা সপ্তাহ অনুষ্ঠিত

সোমবার (২২ মে) বিকেল সাড়ে ৪টায় শহরের শহীদ দৌলত ময়দান পাবলিক লাইব্রেরীর মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সেখান থেকে র‌্যালি বের করে ভোলা বাবুর পেট্রোল পাম্প হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজারোধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় তারা দেশ ও দলের জন্য নিবেদিত হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শপথ পাঠ করেন।

সমাবেশে নেতারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে প্রাণনাশের হুমকি দেওয়া মানে স্বাধীনতাকে হুমকির সামিল। কারণ শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে ১২ আসামি খালাস!

বিএনপি-জামায়াতের কোনো অপশক্তি শেখ হাসিনার ক্ষতি করতে পারবে না। সকল ষড়যন্ত্রকে রুখে দিতে শেখ হাসিনার সৈনিকরা সবসময় প্রস্তুত। শেখ হাসিনার নেতাকর্মীরা যতদিন রাজপথে আছে ততদিন নেত্রীর দিকে আঙ্গুল তোলার দুঃসাহস যেন কেউ না করে। তাকে হুমকি দেয়া হলে তার জবাব কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেয়া হবে।’

এসময় আওয়ামী লীগ নেতাকর্মীরা কক্সবাজারে বিএনপির সভা সমাবেশ বন্ধ করে দেয়ার দাবি জানায়।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, আওয়ালী লীগ নেতা রেজাউল করিম, সোনা আলী, রহিম উদ্দিন, তাপস রক্ষিত, পৌর নির্বাচনে নৌকার মনোয়ন প্রার্থী মাহবুবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক মারুফ আদনান প্রমুখ।

আরও পড়ুন : হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

আবু সাঈদ চাঁদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। গত ১৯ মে পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপির এক সমাবেশে তিনি বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।’

তার এই হুমকি দেওয়ার ভিডিও রোববার ছড়িয়ে পড়লে সারাদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা