সারাদেশ

বোয়ালমারীতে মুজিববর্ষ উপলক্ষে প্রীতি কাবাডি প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে মুজিববর্ষ উপলক্ষে প্রীতি কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর)সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল খেলায় বোয়ালমারী উপজেলা পুরুষ একাদশ ৪৮-৪৩ পয়েন্টে ফরিদপুর সদর পুরুষ একাদশকে এবং বোয়ালমারী উপজেলা মহিলা একাদশ ৩২-২৬ পয়েন্টে ফরিদপুর সদর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে এবং জেলা কাবাডি কমিটির সহযোগিতায় উপজেলার কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. আলীমুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি, এশিয়ান কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

ফ্যাশান বাজারের ডাইরেক্টর মো. দেলোয়ার হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, মধুখালি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান প্রমুখ।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

আনিস,সোমা ও পিয়াসহ ৭ জনের বিরুদ্ধে জিডি 

জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, গালি, আপত্তিকর মন্তব্য ও অ...

কলেজ কেন্দ্রের কমিটি বাতিল ও অধ্যক্ষকে শোকজ

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসির ভুল প্রশ্নে প...

হৃদযন্ত্র ভালো রাখতে মানসিক চাপ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ 

ব্যস্ত জীবন, কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব কিংবা আর্থিক অনিশ্চয়তা না...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

গোমতী বেড়িবাঁধে প্রায় সোয়া কোটির বেশি ক্ষতি 

সরকারি অর্থে বাস্তবায়িত কুমিল্লার গোমতী নদীর বেড়িবাঁধ সড়কের সোলার আলোকায়ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা