সারাদেশ

নাটোরে দু’পাখি শিকারীকে জরিমানা, ২৩টি বক জব্দ

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরের সিংড়ার চলনবিলে অভিযান চালিয়ে ফাঁদ পেতে পাখি শিকারের অপরাধে দুই পাখি শিকারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় দুটি জীবিত বকসহ ২৩টি জবাই করা বক জব্দ করা হয়েছে।

বুধবার (০৪ নভেম্বর) দুপুরে সিংড়ার কলম লক্ষীপুর মাঠে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের কর্মীরা অভিযান পরিচালনা করে। এসময় আসাদুল ও সোহরাব হোসেন নামের দুই পাখি শিকারীকে আটক করে তারা।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসান দুই পাখি শিকারকে ২০ হাজার টাকা জরিমানা করে। এসময় জীবিত পাখি দুটি অবমুক্ত এবং জবাইকৃত ২৩টি বক মাটি চাপা দেয়া হয়। পরে পুড়িয়ে দেয়া হয় শিকারীর তৈরি করা দুটি ঘরের ফাঁদ।

এসময় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক ও পরিবেশ কর্মী আব্দুর রশিদসহ পরিবেশ কর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দাম ভরিতে কমেছে দুই হাজার টাকার বেশি

দেশের বাজারে সোনার দাম টানা তিন দফা কমিয়েছে বাংলাদ...

টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই, ইতিহাস গড়ল বাংলাদেশ

ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্...

ওমানের সেই চার ভাইয়ের মরদেহ দেশে, দাফনের প্রস্তুতি

ওমানের দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের মুলাদ্দা এলাকা...

দেবের নায়িকা সৃজা দত্ত ঈদের ওয়েব ফিল্মে

ভারতের কলকাতার নায়ক দীপক অধিকারী দেবের দুই নায়িকা...

আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে: মাহফুজ আলম

জুলাই গণ–অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হ...

দেশের ১১ জেলায় তাপপ্রবাহ, অব্যাহত থাকবে কয়েকদিন

ঢাকা, রাজশাহী, খুলনাসহ দেশের ১১টি জেলায় মৃদু তাপপ্...

মাদ্রাসায় শিশুর আত্মহত্যা: বলাৎকারের অভিযোগে ছাত্র গ্রেপ্তার

ঢাকার রামপুরায় মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার ও আত্...

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাটি কাটা নিয়ে দ্বন...

বিয়ে কেন করছেন না, সেই প্রশ্ন শুনতে হয় এমা ওয়াটসনকে

ব্রিটিশ পডকাস্টার জয় শেঠির ‘অন পারপাস’...

এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ আইনমন্ত্রীর

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা