সারাদেশ

বোয়ালমারীতে তরুণীকে অপহরণের চেষ্টায় মামলা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে বাকপ্রতিবন্ধী এক তরুণীকে অপহরণ করে পাচারের অভিযোগে থানায় মামলা হয়েছে। মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে সোমবার (২ নভেম্বর) রাতে বোয়ালমারী থানার জয়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মোঃ নজরুল মুন্সি বাদী হয়ে চার জনের বিরুদ্ধে মামলা করেছেন।

এ ঘটনায় পুলিশ সাতৈর ইউনিয়নের জয়নগর গ্রামের নিমাই বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাস (৩৭) নামে এজাহারভূক্ত একজনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামীরা হলেন একই গ্রামের তোতা শেখের ছেলে নজরুল শেখ, কেশরাইল গ্রামের কাঙ্গাল বিশ্বাসের ছেলে মাসুম বিশ্বাস, নখরদি গ্রামের বক্কার মল্লিকের ছেলে সোহাগ মল্লিক (২২)।

থানা সূত্রে জানা যায়, রোববার (০১ অক্টোবর) রাত ১১টার দিকে নাসির বিশ্বাস (৩৫), নজরুল শেখ, মাসুম বিশ্বাস, সোহাগ মল্লিক অজ্ঞাত স্থান থেকে ঐ বাক প্রতিবন্ধী তরুণীকে তুলে এনে মোঃ হিরু মুন্সির মালিকানাধীন স’মিলে নিয়ে পাচারের উদ্দেশ্যে আটকে রাখে। গোপন সংবাদ পেয়ে জয়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম মুন্সির নেতৃত্বে একদল পুলিশ ঐ স’মিলে অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার এবং নাসির বিশ্বাসকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য অভিযুক্তরা কৌশলে পালিয়ে যায়।

মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুরে আটককৃত নাসির বিশ্বাসকে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকৃত ঘটনা জানার জন্য উদ্ধারকৃত বাক প্রতিবন্ধী মেয়েটিকে ফরিদপুর সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা