সারাদেশ

বোয়ালমারীতে মোবাইল চোরের গ্যাং লিডার গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার উত্তর কামারগ্রাম মাঝকান্দি ভাটিয়াপাড়া সড়কের ছাকি ফিলিং স্টেশনের সামনে থেকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর রাতে মোবাইল চোরের গ্যাং লিডার রমজান খাঁ (২০)কে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

সে গুনবহা ইউনিয়নের তালতলা গ্রামের আকুবর খাঁর ছেলে। তার নামে বোয়ালমারী থানায় মোবাইল ফোন চুরির একাধিক মামলা রয়েছে। রমজানকে বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, রমজান খাঁসহ ৬ জনের নামে থানায় মোবাইল চুরির মামলা রয়েছে। কিছুদিন আগে রমজানের সহযোগিদের গ্রেফতার করে চোরাই মোবাইল উদ্ধার করা হয়। রমজান এই মোবাইল চোরদের গ্যাং লিডার।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা