ছবি: সান নিউজ
সারাদেশ

মাদারীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

মাদারীপুর  প্রতিনিধি

সোমবার (২৭ জুলাই) সকালে মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে সোমবার সকালে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনামুলক কর্মশালা অনুষ্ঠিত।

মাদারীপুর পৌরসভা আয়োজিত কর্মশালায় পৌরসভার প্রশাসক মোসা:জেসমিন আক্তার বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুরের জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার।

পরে মাদারীপুর নিরাপদ খাদ্য কর্মকর্তা মো:রফিকুল ইসলাম প্রজেক্টরের মাধ্যমে নিরাপদ খাদ্য বিষয়ক প্রদর্শনী উপস্থাপন করেন।

সভায় বক্তারা বলেন, আমার এবং আমাদের পরিবারের সদস্যরা সুস্থ্য থাকবে এবং প্রতিবেশী সকলেই যেন সুস্থ্য থাকি এ লক্ষ্যেই নিরাপদ খাদ্যের কোন বিকল্প নেই" কর্মশালায় খাবার হোটেল ব্যাবসায়ী,স্ট্রিট ফুড ব্যবসায়ী,গ্রোসারী ব্যবসায়ী,বেকারী ব্যবসায়ী সহ ৪৫ জন অংশ নেয়।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা