সারাদেশ

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে মাহিন উদ্দিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মাহিন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের নুরুল হুদার ছেলে। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে মাহিন উদ্দিন বাড়ির পাশের একটি খালে মাছ ধরতে যায়। একপর্যায়ে সকাল ৭টার দিকে তাকে একটি বিষধর সাপ কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, নিহতের পরিবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি পুলিশকে জানায়নি। তবে ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হবে।

সান নিউজ/ কেএনআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবায়নযোগ্য শক্তিতে এগোচ্ছে বাংলাদেশ

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা ও বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্...

দুই সপ্তাহে চার ভূমিকম্প, আতঙ্কে দেশ

চলতি জুন মাসে একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠছে বাংলাদেশসহ আশপাশের অঞ্চল। মাত্র...

ধানমন্ডি ৩২-এ হামলার শিকার সাংবাদিক

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আয়োজিত একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে...

সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের কড়া প্রতিক্রিয়া

রাজধানীর ধানমন্ডিতে কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর হামলা ও অসদাচরণের অভিযোগের ঘটনা...

ধানমন্ডি ৩২-এ জামায়াতের শোডাউন ঘিরে উত্তাপ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীর ধানমন...

অসমাপ্ত দায়িত্ব রেখে বিদায় ডিসি সারওয়ারের!

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম এক কঠিন ও চাপে ভরা সময় পার করছিলে...

হরমুজ প্রণালিতে অস্থায়ী নৌপথ উদ্যোগ ওমানের

জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) সহযোগিতায় হরমুজ প্রণালি দিয়ে...

সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা নিজের ভেরিফায়েড ফেসবুক...

মুসীগঞ্জে মামলা অব্যাহতির দাবিতে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দাবি, ষড়যন্ত্র ও সামাজিক যোগাযোগ মাধ্য...

মোংলায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ৪ নেতা-কর্মী আটক

বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার সময় মোংলা পোর্ট পৌ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা