সারাদেশ

উলিপুরে বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

উলিপুর  প্রতিনিধি 

কুড়িগ্রামের উলিপুরে কেসি রোডে হেলিপ্যাড হতে আমিন মোড় পর্যন্ত ৩.৩ কি.মি. বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উলিপুর বণিক সমিতির আয়োজনে মাসজিদুল হুদার সামনে (গবা মোড়) গণস্বাক্ষরসহ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলার বাজিবপুর, রৌমারী, চিলমারী এ ৩ উপজেলার মানুষের জেলায় প্রবেশ করার প্রবেশদ্বার উলিপুর উপজেলা। এ উপজেলাটিতে একটি পৌরসভা ও ১৩ ইউনিয়ন সম্পৃক্ত। যাতে প্রায় ৫ লাখেরও অধিক মানুষের বসবাস। এতো বড়ো উপজেলাসহ ৩ উপজেলার মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে উলিপুর শহর।

দীর্ঘদিন থেকে সকাল, দুপুর ও মধ্যরাত পর্যন্ত কেসি রোডে জ্যাম লেগেই থাকে। ভারি যানবাহন থেকে লোড-আনলোড করার তেমন সুব্যবস্থাও নেই এই সড়কে। মানুষের জীবনমান ক্ষানিকটা বদলালেও বদলায়নি কেসি রোড়ের প্রশস্ততা ফলে যানজট লেগেই আছে এবং দুর্ভোগের শিকার হচ্ছে সর্বসাধারণ।

দীর্ঘ সময়ের যানজটের কারনে বিশেষ মুহুর্তে ফায়ার সার্ভিসের যথাযথ সেবা থেকেও বঞ্চিত এই অঞ্চলের মানুষ। চিলমারী ও উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী পরিবাহী এম্বুলেন্স ও ভারি পরিবহন, যাত্রী পরিবহন গাড়িগুলোও এসে আমিন মোড় থেকে হ্যালিপ্যাড পর্যন্ত জ্যামে পড়ে যায়। ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় এই জ্যামে। এতে চরম ভোগান্তির শিকার হয় রোগি ও তার সাথে থাকা মানুষ। সাধারণ পথচারীরাও এই যানজটের কারনে বিড়ম্বনা শিকার হয় প্রতিদিন। এই দুর্ভোগ কাটানোর জন্যই উলিপুর বাসির পক্ষে বাইপাস সড়ক চাই বাস্তবায়নে উলিপুর বণিক সমিতি এ মানববন্ধন করে।

মানববন্ধনে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন কুড়িগ্রাম জেলা উলিপুর উপ-কমিটির সভাপতি হামিদুর রহমান লিটন এর সঞ্চালনায় সাবেক পৌর মেয়র তারিক আবু আলা চৌধুরীর নেতৃত্বে বক্তব্য রাখেন, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, কুড়িগ্রাম জেলা জামায়েতের সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন , সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়র হায়দার আলী মিয়া, জামায়েতে ইসলামির জেলা কর্মপরিষদ ও শুরা সদস্য আব্দুল জলিল সরকার,উপজেলা এনসিপি‍‍দর আহ্বায়ক সাখাওয়াত হোসাইন, শিক্ষক নেতা অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাজুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শ্রমিক সংগঠনেরে নেতৃবর্গ।

বক্তারা বলেন, দীর্ঘদিনের উলিপুরেরে মানুষের দাবি ও চেষ্টার ফসল হিসেবে সরকার ৩.৩ কি.মি. একটি বাইপাস সড়কের অনুমোদনসহ একনেকে ৬৬ কোটি ৫৩ লাখ টাকা অর্থবরাদ্দ দিয়েছে। অথচ হাতেগোনা কয়েকটি পরিবার তাদের নিজ সার্থ উদ্ধারের লক্ষ্যে এই বাইপাস সড়ক যাতে না হয় সে লক্ষ্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দিয়েছে। যারা বাইপাস সড়কের বিরোধিতা করে উলিপুরের উন্নয়নকে ব্যাহত করার চেষ্টা করছে আমরা তাদের ধিক্কার জানাই।
বক্তারা আরো বলেন, বাইপাস সড়ক বাস্তবায়নে যদি কোনো গড়িমসি করা হয় তাহলে আজকের মানববন্ধনের চেয়েও বড়ো কর্মসূচি দেয়া হবে।

উল্লেখ্য, ৪ জুন উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়ন কমিটির দাবিতেও একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিলো।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা