সারাদেশ

পূর্বের বিয়ে গোপন, যৌতুক মামলায় শিক্ষক কারাগারে

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় আব্দুর রশিদ প্রভাষককে বিরল উপজেলার বাসা থেকে পুলিশ আটক করে জেল হাজতে দেন।

ঘটনার বিবরণে জানা যায়, দিনাজপুর জেলার বিরল উপজেলার রসুলপুর সাহাপুর গ্রামের মো. তমিজ উদ্দিনের পুত্র মো. আব্দুর রশিদ প্রভাষকের বিরুদ্ধে তারাগঞ্জ উপজেলার পিতা মৃত এবি এম সিদ্দিকের কন্যা মুহতারিমা ফাতেমা ফেরদৌসী এর সাথে পূর্বের বিবাহ গোপন করে দ্বিতীয় বিবাহ করেন।

এই ঘটনায় আব্দুর রশিদ তার দ্বিতীয় স্ত্রী মুহতারিমা ফাতেমা ফেরদৌসীকে যৌতুকের জন্য নির্যাতন ও অর্থ আত্নসাৎ করার অভিযোগ এনে মুহতারিমা ফাতেমা বাদী হয়ে তারাগঞ্জ থানায় ১১ গ নারী ও শিশু নির্যাতন আইন, ২০০০ সংশোধনীয়/২০২৬, ৪০৬/৪২০ ধারায় অপরাধে নারী ও শিশু যৌতুক মামলা দায়ের করেন। যার মামলা নং: ২ তারিখ : ১১ই জুন ২০২৬ ইং।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফয়সাল রেজা ঘটনাটি তদন্ত করে সত্যতা পেয়ে আব্দুর রশিদ প্রভাষককে বিরল থানায় পুলিশের সহযোগিতায় গত শনিবার দিবাগত রাত্রিতে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।

উল্লেখ্য যে আব্দুর রশিদ প্রভাষক ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউপির দহশতিয়া ফাজিল মাদ্রাসায়, প্রভাষক হিসেবে বাংলা বিভাগে চাকুরি করেন। এই ঘটনায় তারাগঞ্জ পুলিশের সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা