সংগৃহিত ছবি
সারাদেশ

৪ কোটি টাকার মাদকসহ আটক ১

জেলা প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সাতক্ষীরার ভোমরার ঘোষপাড়া এলাকা থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মাদকসহ মোহাম্মদ গাজী (৪৩) নামে এক চোরাকারবারিকে আটক করেছে ।

আরও পড়ুন: বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

রোববার (১ সেপ্টেম্বর) ভোর ৪টায় তাকে আটক করা হয়।

সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন ।

আটক মোহাম্মদ গাজী সাতক্ষীরার ভারুখালি গ্রামের নসিম উদ্দিন গাজী ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে সাতক্ষীরার ভোমরা বাংলাদেশের অভ্যন্তরে ঘোষপাড়া এলাকা দিয়ে মাদকদ্রব্য বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আসবে চোরাকারবারিরা। এমন তথ্যের পর ভোমরা বিওপির বিআইপি এনসিও হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানিক দল শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে অ্যাম্বুশ এ অবস্থান নেয়। পরে রোববার ভোরে চোরাকারবারিদের দেখে ধাওয়া করলে তারা রাতের অন্ধকারে ঘন জঙ্গলে পালিয়ে যেতে থাকেন। এরপর তাদের মধ্যে থেকে বাংলাদেশি নাগরিক মোহাম্মদ গাজীকে আটক করা হয়।

আরও পড়ুন: সেফটিক ট্যাংক বিস্ফোরণ, আহত ৭

এ সময় তার শরীর তল্লাশি করে ভারতীয় ২ কেজি হেরোইন, ৩৩৭ বোতল ফেনসিডিল ও চার বোতল এলএসডি (Lysergic Acid Diethylamide) পাওয়া যায়। তার কাছে থেকে পাওয়া এসব মাদকের মূল্য ৪ কোটি ৫৭ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন ক...

৫৫ বছর পর বদলাচ্ছে বাংলাদেশের অর্থবছর

প্রায় ৫৫ বছর পর বাংলাদেশের অর্থবছরের সময়সূচিতে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। ২০...

সৌদির ৮ তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুতিদের

জুলাইয়ের শেষ থেকে এখন পর্যন্ত সৌদি আরবের আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর...

রোহিঙ্গা প্রত্যাবাসন কি আরও জটিল হচ্ছে?

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আবারও ‘...

সাইফ- কিয়ারার নতুন সিনেমা

বয়স ও ক্যারিয়ারে দু’জন দুই প্রজন্মের হলেও পর্দায় এবার একসঙ্গে দেখা যাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা