সমাবেশ
সারাদেশ

ভালুকায় কারখানায় শ্রমিকের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় সুতার গাইডের নিচে চাপা পড়ে মুরাদ হোসেন (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৯ আগস্ট) রাতে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় অবস্থিত বাদশা গ্রুপের ক্যামেলিয়ান কটন ফ্যাক্টরিতে।

আরও পড়ুন : পাবনায় ৯ জনের ফাঁসি

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার দৈয়রকাঠি গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে মুরাদ হোসেন প্রতিদিনের মতো সোমবার দুপুরে ভালুকা উপজেলার মেহেরাবাড়ি এলাকায় অবস্থিত বাদশা গ্রুপের ক্যামেলিয়ান কটন ফ্যাক্টরীতে কর্মস্থলে যান, পরে মুরাদ হোসেনের সহকর্মীরা ফ্যাক্টরির ভিতরে খোঁজাখুজি করে কোথাও পাচ্ছিলো না। এক পর্যায়ে রাত ১০ টার দিকে ফ্যাক্টরির ভিতরে ২৫০ কেজি ওজনের সুতার গাইটের নিচে মুরাদকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মডেল থানা পুলিশ মুরাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ভালুকা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শহিদুজ্জামানের বরাদ দিয়ে স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ হাসানুল হোসেন জানান, মিল শ্রমিকের শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখমের চিহৃ ছিলো এবং হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গিয়েছিলেন।

আরও পড়ুন : মাঙ্কিপক্সের ঝুঁকি এড়াতে মোংলা বন্দরে সতর্কতা

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, হাসপাতাল থেকে মিল শ্রমিকের লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা