সংগৃহীত ছবি
সারাদেশ

কালকিনিতে ককটেল বিস্ফোরণ 

জেলা প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ট্রাকচাপায় প্রবাসী নিহত

শুক্রবার (৭ জুন) ভোররাতে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মৃধাকান্দি গ্রামের মৃত মফসের হাওলাদারের ছেলে দ্বীন ইসলামের (৩৫) অবস্থা গুরুতর। অন্য দুইজন গ্রেফতার আতঙ্কে হাসপাতালে ভর্তি হননি। তাই তাদের নাম পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলেন, আধিপত্য বিস্তার নিয়ে মৃধাকান্দি গ্রামের আপান কাজীর সঙ্গে একই গ্রামের আনসার হাওলাদার ও কবির খাঁর বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার ভোরে আপান কাজীর সঙ্গে আনসার হাওলাদার ও কবির খাঁর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩ জন আহত হন। তাদের মধ্যে দ্বীন ইসলামকে গুরুতর অবস্থায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: যুবককে গুলি করে হত্যা

এদিকে ঘটনার পর থেকে দুই গ্রুপের লোকজন পলাতক থাকায় কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম জানান, আধিপত্যের জেরে দুইপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হওয়ার খবরও পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা