সংগৃহীত ছবি
সারাদেশ

ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ১২ তলায় নামাজের কক্ষের দেয়ালের পাশে ফাঁকা স্থান দিয়ে পড়ে জিল্লুর রহমান (৭০)নামে ১ রোগীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কাজ করছে

শুক্রবার (৩ মে) রাতে পৌনে ১১টায় এই ঘটনা ঘটে।

নিহতের পরিচয়, গাজীপুরের কাপাসিয়া থানার দরদরিয়া এলাকার কাসেম আলীর ছেলে। তিনি এই হাসপাতালে ব্রেন স্ট্রোক করে ১২ তলার মেডিসিন বিভাগে চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধস, নিহত ১৫

হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক মো. কামরুল ইসলাম বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টায় নিহতের স্ত্রী ধূমপান করতে বারণ করলে পাশের নামাজের কক্ষে গিয়ে এক পাশে দাঁড়িয়ে ধূমপান করছিলেন। এক পর্যায়ে রাত পৌনে ১১টায় তিনি সেখানে মাথা ঘুরে কক্ষের দেয়ালের পাশে থাকা ফাঁকা স্থান নিয়ে ১২ তলা হতে ১০ তলায় পড়ে যান এবং গুরুতর আহত হন।

আরও পড়ুন: টাঙ্গাইলে কুকুরের কামড়ে আহত ২০

নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী বলেন, নামাজ ঘরের দরজা তালাবদ্ধ না থাকায় এবং ঐ কক্ষের দেয়ালের পাশে থাকা লম্বালম্বি দেড়-দুই ফুট প্রস্থের ফাঁকা স্থানটি নেট দিয়ে আটকানো না থাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের অনেক অবহেলা রয়েছে।

আরও পড়ুন: বজ্রপাতের সময় করণীয়

হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম ঘটনার জানান, এই ঘটনার তদন্তে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান হলেন হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান রুবিনা ইয়াসমিন। ৩ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই বিষয়ে গণপূর্ত বিভাগকে একাধিকবার জানালেও তারা কোন ব্যবস্থা নেয়নি।

আরও পড়ুন: পেঁয়াজে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

গাজীপুর সদর থানা পুলিশের ওসি মো. রফিউল করিম রাফি বলেন, এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

সালমান শাহর জন্মদিনে শাবনূরের আবেগঘন পোস্ট

বাংলা চলচ্চিত্রের দর্শকদের হৃদয়ে আজও উজ্জ্বল এক নাম সালমান শাহ। ক্যালেন্ডারের...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা