সংগৃহীত
সারাদেশ

সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পন্ন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুর জেলার সদর ইউনিয়নের (সাবেক বোয়ালমারী উপজেলা) বঙ্গেশ্বরদী-ভাটদি গ্রামে অবস্থিত সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন : গাজীপুরে কারখানায় আগুন

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষক ও অভিভাবকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য, হায়াসিন্থ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির পরিচালক মো. খায়ের মিয়ার সমর্থিত প্যানেল নির্বাচনে বিজয়ী হয়েছেন। তার বড় ভাই হায়াসিন্থ গ্রুপের চেয়ারম্যান মো. ফিরোজ আহমেদ হয়েছেন দাতা সদস্য।

ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রতিনিধি পদে অভিভাবকদের ভোটে ৪ জন পুরুষ ও একজন মহিলা নির্বাচিত হয়েছেন। দুটি প্যানেলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিতরা হলেন বিপ্লব সরকার (১৮২ ভোট), কমল কুমার সোম (১৭৫), বিকাশ কুমার রায় (১৬৭) এবং রবিউল সরদার (১৬০)। আর সংরক্ষিত নারী অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচিত হয়েছেন হোসনে আরা পারভীন (১৮৫)। ৪৪২ ভোটারের মধ্যে ৪০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আরও পড়ুন : দুই বাইকের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শান্ত কুমার শীল ও দাউদ হোসেন মিয়া শিক্ষক প্রতিনিধি ও মর্জিনা বেগম সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে বিজয়ী হন।

নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন ফরিদপুর সদর ইউনিয়নের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা মো. ইকবাল হাসান। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্যা বলেন, নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা