ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

হামলা চালানো হলে পাল্টা জবাব দেবে ইরান

যেখান থেকেই হামলা চালানো হোক না কেন, তার বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির আইনপ্রণেতা ও জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই বলেছেন, ইরানের প্রতিক্রিয়া শুধু পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, শত্রুপক্ষের যেকোনো সম্ভাব্য হামলার জবাবে ইরান শুধু পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। হামলার উৎস এবং সংশ্লিষ্ট সব ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

তিনি যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার সতর্কবার্তা দিয়ে বলেন, ইরান তার নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

এর আগে ইরানের শীর্ষ নেতৃত্ব দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর হামলার বিষয়ে সতর্ক করে জানিয়েছিল, এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে এর জবাবে উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে।

ইব্রাহিম রেজাই আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের ধারণা ইরানের ওপর দ্রুত ও বড় ধরনের আঘাত হেনে দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব , এটি একটি ভুল হিসাব।

তিনি বলেন, ইরানের ওপর হামলা চালানো হলে এর পরিণতি পুরো অঞ্চলের জন্য ভয়াবহ হতে পারে। তাই কোনো ধরনের “বেপরোয়া পদক্ষেপ” না নেওয়ার আহ্বান জানান তিনি।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা