আন্তর্জাতিক

লকডাউন শিথিলের পর ফ্রান্সে বাড়ছে মৃত্যু সংখ্যা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ফ্রান্সে লকডাউন শিথিল করা হয়েছে। আর এতেই দেশটিতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গতকাল ফ্রান্সে মৃত্যু হয়েছে ২৬৩ জনের। আগের দিন রোববার এই সংখ্যাটা ছিলো ৭০ জন।

এএফপি জানায়, গত সোমবার ফ্রান্স লকডাউন থেকে বেড়িয়ে আসতে শুরু করে। তারপরও দেশব্যাপী অনেক বিধিনিষেধ বহাল রয়েছে। কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, করোনা দ্বিতীয় ধাপে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এখন থেকেই এ বিষয়ে সাবধান থাকা প্রয়োজন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, লকডাউনের সময় করোনার বিরুদ্ধে আমাদের প্রচেষ্টা ফলপ্রসূ হওয়ায় হাজার হাজার মানুষ প্রাণে বেঁচে গেছে।

লকডাউন শিথিলের দায়িত্বে থাকা ফ্রান্সের সিনিয়র সরকারি কর্মকর্তা জিয়ান কাসটেক্স বলেছেন, করোনায় আক্রান্তের সংখ্যা আবারও বাড়লে পুনরায় লকডাউনে করাকরি আরোপ করা হবে। তবে তিনি আশঙ্কা প্রকাশ করেন স্বল্প সময়ের মধ্যে করোনার যথাযথ চিকিৎসা ব্যবস্থা আসার সম্ভাবনা না থাকায় ফের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকির রয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে, ফ্রান্সে জনগণকে মাস্ক পরার এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহ্বান জানান।

ফ্রান্সে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৬ হাজার ৬৪৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৭ হাজারেও বেশি। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ৫৬ হাজার ৭২৪ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন  ইউএনও

ভোলার তজুমদ্দিনে শশীগঞ্জ বাজারকে পরিস্কার-পরিচ্ছন্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

হাফিজার প্রেমের টানে মাদারীপুরে চীনা নাগরিক

প্রযুক্তির মাধ্যমে পরিচয় এরপর প্রেমেরটানে চীন থেক...

নেপাল প্রিমিয়ার লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি

ক্রিকেটবিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা