সারাদেশ

রাজশাহীতে পরিবহন ধর্মঘট

সান নিউজ ডেস্ক: রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতির ১০ দফা দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল থেকে আট জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানান বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক পরিষদের সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব।

তিনি বলেন, পরিবহন মালিকদের ১০ দফা দাবি নিয়ে এখনো প্রশাসন থেকে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা হয়নি। ফলে মালিকদের পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হচ্ছে।

সাফকাত মঞ্জুর বলেন, ‘কারও সঙ্গে আমাদের সম্পর্ক নেই। আমরা এই দাবিগুলো তো অনেক দিন ধরেই করে আসছি। কিছুদিন আগে আমরা সংবাদ সম্মেলন করেও এসব দাবি জানিয়েছি। ফলে আমাদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যেতেই হচ্ছে।’

এরআগে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করাসহ ১০ দফা দাবি না মানলে ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগে ধর্মঘটের ঘোষণা দেয় পরিবহন মালিক সমিতি। তবে বিএনপি বলছে, এই ধর্মঘটের সঙ্গে মালিক-শ্রমিকদের সম্পর্ক নেই। এটি সরকারের চাপিয়ে দেওয়া।

আরও পড়ুন: ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু জাগো নিউজকে বলেন, যেখানে বিএনপির সমাবেশ, সেখানেই পরিবহন ধর্মঘট। হাস্যকর একটা নাটক করছে সরকার। লোকে হাসছে এসব দেখে-শুনে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা