ছবি: সংগৃহিত
খেলা

মেসিকে ‘ফুটবল ঈশ্বর’ আখ্যা ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথা জানিয়ে তাকে ‘ফুটবল ঈশ্বর’ বলে আখ্যা দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের সঙ্গে খেলা এবং তাকে আরও শিরোপা জিততে সহায়তা করাই তার অন্যতম লক্ষ্য।

সম্প্রতি ফ্রি এজেন্ট হিসেবে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন কাসেমিরো। ২০২৭ সালের এমএলএস মৌসুম পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয়েছে। চাইলে ২০২৯ সালের জুন পর্যন্ত সেই চুক্তির মেয়াদ বাড়াতে পারবে ক্লাবটি।

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ইউরোপের বিভিন্ন ক্লাব থেকে প্রস্তাব পেলেও শেষ পর্যন্ত মায়ামিকেই বেছে নেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। তার মতে, মেসির সঙ্গে একই দলে খেলার সুযোগই এই সিদ্ধান্ত নেওয়ার অন্যতম কারণ।

সংবাদ সম্মেলনে কাসেমিরো বলেন, "আমি সর্বকালের সেরা খেলোয়াড়ের সঙ্গে খেলতে এসেছি। আমি চাই তাকে আরও শিরোপা জিততে সাহায্য করতে। তিনি একজন জন্মগত বিজয়ী এবং আমি সেই জয়ের অংশ হতে চাই।"

মেসিকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি আরও বলেন, "তিনি ফুটবলের অন্যতম ঈশ্বর, এমনকি বলা যায় ফুটবল ঈশ্বরই। তার পাশে খেলতে পারাটা আমার জন্য গর্বের।"

রিয়াল মাদ্রিদের জার্সিতে দীর্ঘ সময় বার্সেলোনার বিপক্ষে খেলেছেন কাসেমিরো। সেই সময় মেসিকে থামানো কতটা কঠিন ছিল, সেটিও স্মরণ করেন তিনি।

কাসেমিরোর ভাষায়, "মেসি আমাকে অসংখ্য সমস্যায় ফেলেছে। তাকে আটকাতে কখনোই একা পারিনি, সবসময় সতীর্থদের সহযোগিতা প্রয়োজন হয়েছে। এখন তার সঙ্গে একই দলে খেলতে পারছি, এটা দারুণ অনুভূতি।"

২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মেসির নেতৃত্বে লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড ও এমএলএস কাপ জিতেছে ক্লাবটি। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে কাসেমিরোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান।

গত সপ্তাহে সিএফ মন্ট্রিলের বিপক্ষে ম্যাচ দিয়ে ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হয়েছে কাসেমিরোর। ইনজুরি কাটিয়ে মেসিও অনুশীলনে ফিরেছেন। ফলে আসন্ন ম্যাচগুলোতে এই দুই তারকাকে একসঙ্গে মাঠে দেখার অপেক্ষায় রয়েছেন সমর্থকরা।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা