সারাদেশ

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া নদীর ওপর নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন করা হয়েছে।
দীর্ঘ প্রায় ১ যুগ পর সেতুটি চালু হওয়ায় দুই ইউনিয়নসহ উপজেলার লাখ লাখ মানুষের যোগাযোগ ব্যবস্থায় নতুন দ্বার উন্মোচিত হলো।
গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সিংড়া বৌদির মোড় বাজারে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে দিনাজপুর-১ বীরগঞ্জ-কাহারোল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুটির উদ্বোধন করেছেন।

সেতুটি চালু হওয়ায় ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নসহ এলাকার লাখ লাখ মানুষের দীর্ঘদিনের অচলাবস্থা ও যোগাযোগে চরম দুর্ভোগের অবসান হলো বলে আশা করা হচ্ছে।

পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে।

এ সময় উপস্থিত ছিলেন বাস্তবায়নকারী সংস্থা বীরগঞ্জ উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, তিনি জানান সেতুটি নির্মাণ ব্যয় ২ কোটি ১২ লক্ষ টাকা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি উপদেষ্টা, ইটভাটা মালিক সমিতির সভাপতি, চেম্বার অব কমার্সের পরিচালক সাবেক ভিপি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু, অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা সাইফুল ইসলাম।

বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, যুবদল সদস্য সচিব ও মরিচা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী।

নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আনিসুর রহমান আনিস,

বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য মেয়র প্রার্থী বাবু সুভাষ দাস, ভোগনগর ইউপি চেয়ারম্যান রাজিউর রহমান রাজু ও গোপাল চন্দ্র দেবশর্মা, ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন। কৃষকদল ইউনিয়ন সভাপতি ফজলে আলম শাহিন ও বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম মাজু।

ভোগনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সিদ্দিক হোসেন, সবার প্রিয় নেতৃত্ব ছাত্র বিষয়ক সম্পাদক শাজাহান সিরাজ শিপন, পেশাজীবিরাসহ অনেক গণ্যমান্য ব্যক্তি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা