জাতীয়

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমরা রাস্তাঘাট দিয়ে যখন যাই, আমরা দেখি বহু মানুষ অসচেতনভাবে যেখানে সেখানে যত্রতত্র আবর্জনা ময়লা ফেলছে। আসুন না আমরা সবাই মিলে তাদের সচেতন করার চেষ্টা করি। প্রত্যেকটা মানুষ যদি আমরা চেষ্টা করি, আমরা পরিবর্তন করতে পারবো। যারা ময়লা করবে, যারা আবর্জনা তৈরি করবে আমরা তাদের নিরুৎসাহিত করি। আমরা তাদের বলি যে ময়লা করেন না। আমরা কি পারবো কাজটা? এ সময় উপস্থিত সবাই সমস্বরে বলে ‘আমরা পারব’।

তিনি বলেন, হ্যাঁ আমরা পারব। আমি যে কথাটা বলেছি, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের তরুণ সমাজ দেখিয়ে দিয়েছে দেশকে কী করে পরিবর্তন করতে হয়, পরিবর্তন হয়েছে। তরুণ সমাজের কাছে আমার আহ্বান, আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি। আছেন আমার সাথে? আছেন, ইনশাআল্লাহ। তাহলে কথা একটাই, এখন কাজ, কাজ, কাজ এবং পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন। এটাই হতে হবে আমাদের আগামী দিনের মূল লক্ষ্য। একটি পরিচ্ছন্ন পরিবার, একটি পরিচ্ছন্ন সমাজ, সবার আগে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী আরও বলেন, আসুন নিজেকে সুস্থ রাখি আমরা, নিজের পরিবারকে সুস্থ রাখি, নিজের সমাজকে সুস্থ রাখি। নিজের দেশকে আমরা সুস্থ রাখার চেষ্টা করি। এই কাজটা কিন্তু খুব কঠিন না। আজকে হয়তো আপনাদের একটু কষ্ট হবে। প্রতি সপ্তাহে আপনি যদি আপনার নিজের বাসা হোক, স্কুল হোক, কলেজ হোক, প্রতিষ্ঠান হোক একটা ঘণ্টা করে যদি প্রতিষ্ঠানে সময় দেই, যে যেই বাসাটায় থাকি আমরা, যেই জায়গাটায় কাজ করি আমরা, যেই প্রতিষ্ঠানে লেখাপড়ি করি আমরা, যেখানেই থাকি না কেন একটা ঘণ্টা যদি আমরা সেই জায়গা পরিষ্কার ও পরিচ্ছন্ন করার জন্য কাজ করি তাহলে অবশ্যই দ্রুততার সঙ্গে আমরা সফল হবো।

স্থানীয় সরকার মন্ত্রণালয়, ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ডেঙ্গু সংক্রান্ত জাতীয় কমিটির সভাপতি স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা সচিব আবদুল খালেক ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বক্তব্য রাখেন।

এতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া দেশের সব জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অনলাইনে এ উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

বনাঞ্চল ধ্বংস হচ্ছে বৈধ-অবৈধ করাতকলে

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় অধ্যষিত মৌলভীবাজারে বৈধ ও অবৈধ...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বনাঞ্চল ধ্বংস হচ্ছে বৈধ-অবৈধ করাতকলে

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় অধ্যষিত মৌলভীবাজারে বৈধ ও অবৈধ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা