খেলা

পাঁচ বছর টিকে থাকার সক্ষমতা রয়েছে বিসিবি’র

স্পোর্টস রিপোর্টার:

করোনা পরিস্থিতিতে মাঠে নেই আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট। তাই বোর্ডগুলোর আয়ও প্রায় বন্ধ। তাই বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পথে বসে যাবে।

আর বিসিবির সঙ্গে আছে পাকিস্তান ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের নামও।

তবে বিসিবির পরিচালক ও অর্থ কমিটির প্রধান ইসমাইল হায়দার মল্লিক জোর দাবি করেছেন, কোনোভাবেই পথে বসবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই দাবি করছেন আরো দুই পরিচালক আকরাম খান ও শফিউল আলম চৌধুরী নাদেল।

মল্লিক বলেন, জানি না কিসের ভিত্তিতে তারা এমন সংবাদ প্রকাশ করেছে।

আমি তো মনে করি না বিসিবি কোনোভাবে দেউলিয়া হবে বা পথে বসবে। আমাদের আন্তত পাঁচ বছর টিকে থাকার সক্ষমতা রয়েছে।

তবে একেবারেই যে ক্ষতি হবে না, তা নয়। সেটাও অবশ্য স্বীকার করে নিয়েছেন বিসিবি সংশ্লিষ্টরা।

এ বছর এরই মধ্যে পাকিস্তানে বাংলাদেশের সফরের শেষ ও তৃতীয় ধাপ স্থগিত হয়েছে। এরপর মে মাসে আয়ারল্যান্ড সফরও ভেস্তে গেছে। যদিও এই দুটিতে বিসিবির আর্থিক ক্ষতি নেই।

তবে জানা গেছে নিজেদের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত হওয়ায় আর্থিক ক্ষতির হচ্ছে তা নিশ্চিত।

এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বিপিএল না হলেও দারুণ ক্ষতির মুখে পড়বে বিসিবি। অন্তত ৪০ থেকে ৫০ কোটি টাকা ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে। এই বাস্তবতা মেনে নিয়ে মল্লিক বলেন, ‘হ্যাঁ, ক্ষতি হবে তবে সেটা সাময়িক। এমন ক্ষতি গোটা ক্রিকেট বিশ্বেই হবে। ভারত কি কম ক্ষতিগ্রস্ত হবে? প্রতিটি বোর্ডকেই কম বেশি লোকসান গুনতে হবে। তবে আমরা দেউলিয়া হবো সেটা ঠিক নয়। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিপিএল সেগুলো তো অনেক দেরি আছে। গোটা বিশ্বের বাস্তবতা আমাদের মেনে নিতেই হবে।

অন্যদিকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানও মানতে নারাজ যে একেবারে পথে বসবে বিসিবি।

এ বিষয়ে তিনি বলেন, এগুলো আসলে অনুমান নির্ভর কথা। আমাদের যে সম্প্রচার চুক্তির কথা বলা হচ্ছে তা পরিস্থিতি ভালো হলেই ঠিক হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হলো আমরা এখন যে অবস্থানে আছি তাতে দেউলিয়া হবো না সেটি জোর দিয়েই বলতে পারি। আমার কাছে মনে হয় যতটা না আমরা আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবো তার চেয়ে বেশি ক্ষতি হবে আমাদের ক্রিকেটের। সেটি পুষিয়ে নেয়া হবে বড় চ্যালেঞ্জ।

বিসিবির আরেক পরিচালক ও নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী জানিয়েছেন করোনার এই পরিস্থিতি টানা দুই বছর চললেও বিসিবি পথে বসার মত প্রতিষ্ঠান নয়।

তিনি বলেন, ধরে নিলাম এই পরিস্থিতি আগামী দুই বছর বা তার চেয়ে বেশি চললো। আমি বলতে চাচ্ছি, ভাইরাস মুক্ত হলেও সব কিছু ঠিক হতে সময় তো লাগবেই। বিশেষ করে অর্থনৈতিক দিকগুলো। কিন্তু বিসিবি যে প্রতিষ্ঠান তাদের সেই সক্ষমতা আছে লম্বা সময় ধরে টিকে থাকার। এমন নয় যে আমরা ক্রিকেট খেলবো না বাকি সবাই খেলবে!

তিনি আরো বলেন, দুই বছর এমন থাকলেও বিসিবির পথে বসবে না। আমাদের ৫ বছর চালিয়ে নেয়ার মত সক্ষমতা আছে। আর এটাও সত্যি আমাদের চেয়ে অন্যদের ক্ষতিটাই বেশি হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

‘আপনারা সাকসেস’, অবরোধকারী আ’লীগ নেতাকর্মীদেরকে ওসি

মাদারীপুরের রাজৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিতে অংশ ন...

বড় মেয়ের পর এবার বাবা জানলেন ছোট মেয়েও ধর্ষণের শিকার!

নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৭) দলবদ্ধ...

কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন এমপি শকুর

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের কাছ থেকে সরাসরিভাবে চলতি আমন মৌসুমের সরকারি ধান...

যুবককে নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ 

বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে রাতভর আটকে রেখে হাসিবুর রহমান (২২) নামের এক যুবককে মা...

অগ্নিসন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

অগ্নিসন্ত্রাসীদের দেখলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা