ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিউ মেক্সিকোয় বন্যায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ মেক্সিকোয় ভারী বৃষ্টির পর সৃষ্ট আকস্মিক বন্যায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু রয়েছে। বন্যার পানিতে বিভিন্ন সড়কও তলিয়ে গেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে উত্তর-পশ্চিম নিউ মেক্সিকোর নিউকম্ব এলাকার কাছে কয়েকজন বন্যার পানিতে ভেসে যাওয়ার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থল থেকে দুই প্রাপ্তবয়স্ক ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তাদের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

নাভাহো নেশনের প্রেসিডেন্ট বু নাইগ্রেন নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

নাইগ্রেন বলেন, আকস্মিকভাবে প্রিয়জন হারানোর এই কষ্ট প্রকাশ করার মতো কোনো শব্দ নেই। তিনটি প্রাণহানির ঘটনায় তাদের হৃদয় ভারাক্রান্ত।

এদিকে, কয়েক দিন ধরেই ব্যাপক বজ্রঝড়ের আশঙ্কার কথা জানিয়ে আসছে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আলবুকার্ক কার্যালয়। বুধবারও সতর্কতা জারি করে সংস্থাটি জানায়, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের তুলনায় এবার বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ রেকর্ড পর্যায়ে পৌঁছাতে পারে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, নিউ মেক্সিকোর পশ্চিমাঞ্চলের প্রায় এক-তৃতীয়াংশ এবং দক্ষিণ-মধ্যাঞ্চলের পার্বত্য এলাকায় আকস্মিক বন্যার সতর্কতা জারি রয়েছে। মধ্য ও উত্তর নিউ মেক্সিকোর অন্যান্য এলাকাতেও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত অ্যারিজোনা, নিউ মেক্সিকো, কলোরাডো ও ইউটাহর বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর-পশ্চিম নিউ মেক্সিকোর কয়েকটি এলাকায় আকস্মিক বন্যার সতর্কতা জারি রয়েছে। একই সঙ্গে মধ্য ও উত্তর অ্যারিজোনার বিস্তীর্ণ এলাকাতেও বন্যার আশঙ্কা রয়েছে।

এর কয়েক সপ্তাহ আগেও ভারী বৃষ্টির কারণে অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নে বন্যা দেখা দিয়েছিল। সে সময় পানির প্রবল স্রোতে তিনজন পর্বতারোহী ভেসে যান। পরে আরও কয়েক ডজন মানুষকে সেখান থেকে উদ্ধার করা হয়।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা