তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের অভিযোগ ও আহাজারি ।
তালা সার্জিক্যাল ক্লিনিকের পরিচালক বিধান ও ডাঃ আবদুর রহমানের অপারেশনের পর মাহমুদ কাটি গ্রামের সাধন বিশ্বাস বিগত ২২ দিন যাবত মৃত্যু সাথে পানজা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন।
এই নিয়ে নানান অভিযোগ এবং অভিমতের গুঞ্জন শোনা যাচ্ছে। রুগীদের দাবি তারা সমস্যা হলে রেফারেন্স চেয়েছিলেন কিন্তু রুগীর স্বজনদের ভাষ্যমতে বিধান সাহেব দ্বিতীয় বার অপারেশন করান
যার ফলস্বরূপ রুগী মারা যায় বলে জানা গেছে
এবিষয়ে ডাঃ আব্দুর রহমান জানান, রুগীর অপারেশন এর পর যদি মলত্যাগ স্বাভাবিক হয় তাহলে রুগী ভালো হয়ে উঠে দ্রুত।
কিন্তু দ্বিতীয়বার অপারেশনের জন্য ডাঃ আব্দুর রহমান অনীহা প্রকাশ করেছিলেন বলে জানান এবং আরোও অভিজ্ঞদের সাহায্য নিতে বলেন। কিন্তু বিধান সাহেব কনফিডেন্স নিয়ে দ্বিতীয় বার অপারেশন করান এবং রুগী মারা যায়।
এ বিষয়ে বিধান সাহেবের মন্তব্য / বক্তব্য এখন অবধি পাওয়া যায় নাই ।
সান নিউজ/আরএ