সারাদেশ

জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীর জরিমানা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির প্রমাণ মিলেছে। এই অপরাধে মামুন মিয়া নামে এক ব্যবসায়ীকে জরিমানাও করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ জুন) দুপুরে উপজেলার দাউদনগর বাজারে অভিযান চালিয়ে জরিমানার আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মাসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, চিংড়ি মাছে জেলি মিশ্রণের অভিযোগে মামুন মিয়া নামের মাছ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা