রাজশাহীর বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করে উল্লাস সাদিকুরের । ছবি: সংগৃহীত
খেলা
সাদিকুরের সেঞ্চুরি

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রাখছে না স্বাগতিক চট্টগ্রাম দল। আগের বিকেলেই তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছিলেন দলের ওপেনার মাহমুদুল হাসান জয়। আর তাঁর সঙ্গী সাদিকুর রহমান সেঞ্চুরির জন্য মুখিয়ে ছিলেন রাত পোহানোর পর থেকে। ম্যাচের তৃতীয় দিনে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাকেও; নির্ধারিত সময়ের আধা ঘণ্টার মধ্যেই ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার।

এর আগে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ইনিংসে দুর্দান্ত সূচনা করে চট্টগ্রাম। দ্বিতীয় দিন শেষে কোনো উইকেটের পতন না ঘটিয়ে ১৯০ রানের শক্তিশালী সংগ্রহ গড়েছিল তারা। তবে তৃতীয় দিনের শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। আগের দিনের শতক হাঁকানো জয় নিজের স্কোরবোর্ডে মাত্র তিন রান যোগ করতে পেরেছেন। শেষ পর্যন্ত রাজশাহীর বাঁহাতি পেসার শফিকুল ইসলামের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। ১৭৭ বলের মোকাবেলায় ৮টি চার ও ২ ছক্কার সাহায্যে ১০৫ রান আসে জয়ের ব্যাট থেকে।

জয় ফিরে গেলেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সাদিকুর রহমানকে। ১৩৭ বল খেলে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯তম ম্যাচ খেলতে নামা এই ব্যাটার চলতি জাতীয় লিগে তুলে নিলেন তার দ্বিতীয় শতক। এর আগে তার নামের পাশে ছিল আরও চারটি হাফসেঞ্চুরি।

তবে শতক ছোঁয়ার পর ইনিংসটি বেশি দূর টানতে পারেননি সাদিকুর। অভিজ্ঞ স্পিনার সানজামুল ইসলামের ঘূর্ণিতে কাটা পড়ার আগে ১৫৮ বল খেলে ১২টি চারের সাহায্যে ১১৫ রান করেন তিনি। এই ধাক্কা সামলানোর সুযোগ না দিয়েই পরের বলেই শূন্য রান করে শাহাদাত হোসেন দীপুকে ফিরিয়ে দেন সানজামুল। ম্যাচের একই ওভারে জোড়া উইকেট হারিয়ে হঠাৎ করেই কিছুটা রক্ষণাত্মক অবস্থানে চলে গেছে চট্টগ্রাম।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা