সারাদেশ

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

রায়হান উদ্দিন সরকার , ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর্তা-সংকটের কারণে প্রশাসনিক কার্যক্রম ও নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা পদোন্নতি ও বদলিজনিত কারণে অবমুক্ত হওয়ার পর গত প্রায় ১৬ দিন ধরে গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য রয়েছে। ফলে ভূমি অফিসের স্বাভাবিক কার্যক্রম, নামজারি, মিস কেস নিষ্পত্তি, ভূমি দখল এবং ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা একাই একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা পরিষদের প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি)-এর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং গৌরীপুর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। একটি বৃহৎ জনসংখ্যার ও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ উপজেলায় একক কোনো কর্মকর্তার পক্ষে একই সঙ্গে এতগুলো দায়িত্ব যথাযথভাবে পালন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে ভূমি অফিসের কার্যক্রমে স্থবিরতা দেখা দেওয়ায় সাধারণ সেবাগ্রহীতারা প্রতিদিন ভোগান্তির মুখোমুখি হচ্ছেন। অন্যদিকে, গৌরীপুর পৌরসভার নিয়মিত নাগরিক সেবা, উন্নয়ন কার্যক্রম এবং প্রশাসনিক তদারকিও প্রভাবিত হচ্ছে।

উল্লেখ্য, গৌরীপুর পৌরসভা দেশের অন্যতম ঐতিহ্যবাহী পৌরসভা। আগামী কয়েক মাসের মধ্যেই প্রতিষ্ঠানটি তার গৌরবময় শতবর্ষ পূর্তি উদযাপন করতে যাচ্ছে। এমন একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ পৌরসভার জন্য সার্বক্ষণিক প্রশাসনিক নজরদারি এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ প্রয়োজন, যা অতিরিক্ত দায়িত্বে থাকা একজন কর্মকর্তার পক্ষে কার্যকরভাবে নিশ্চিত করা কঠিন।

এ প্রেক্ষাপটে স্থানীয় সচেতন নাগরিক ও এসিএ নিউজ সেন্টার অব গৌরীপুর রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। প্রথমত, যেসব উপজেলায় তুলনামূলক কম কর্মভার রয়েছে বা যেখানে পৌরসভা নেই, সেখান থেকে দ্রুত একজন সহকারী কমিশনার (ভূমি) বদলি করে গৌরীপুরে পদায়ন করতে হবে। দ্বিতীয়ত, গৌরীপুর পৌরসভার কার্যক্রমকে গতিশীল ও জনমুখী রাখতে জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার কার্যালয় অথবা জেলা পরিষদ থেকে একজন পৃথক পূর্ণকালীন প্রশাসক নিয়োগ করা প্রয়োজন।

স্থানীয় জনগণের প্রত্যাশা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। গৌরীপুরে পূর্ণাঙ্গ এসিল্যান্ড পদায়ন এবং পৃথক পৌর প্রশাসক নিয়োগের মাধ্যমে নাগরিক ভোগান্তি দূর করে প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা