ছবি: সান নিউজ
সারাদেশ
মেয়ের বিরুদ্ধে বৃদ্ধ বাবাকে হত্যার অভিযোগ

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

গাইবান্ধা প্রতিনিধি

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত বৃদ্ধ তৈয়ব আলী সরকারের আরেক মেয়ের দায়ের করা হত্যা মামলার আড়াই মাস পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য তার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম হাবিব বলেন, গত ৪ আগস্ট মঙ্গলবার বিকালে উপজেলার নলডাঙ্গা এলাকার কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়। নিহত তৈয়ব আলী সরকারের বাড়ি সাদুল্লাপুর উপজেলার তালুক সাহাবাজ গ্রামে।

গত ২৩ জুন তাঁর বড় মেয়ে কহিনুর বেগম (৬০) বাদী হয়ে ছোট বোন রহিমা বেগমসহ (৪৫) চারজনের নাম উল্লেখ করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন রহিমা বেগমের মেয়ে সুমাইয়া আক্তার (২৫), সুমাইয়া আক্তারের স্বামী হামিদুল ইসলাম (৩৫) এবং নলডাঙ্গা ইসলামী ব্যাংকের ম্যানেজার সোহাগ মিয়া।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংক নলডাঙ্গা শাখায় তৈয়ব আলীর প্রায় ১৮ লক্ষ টাকা জমা ছিল। ওই টাকা আত্মসাতের উদ্দেশ্যে ছোট মেয়ে রহিমা বাবার চেক বই চুরি করেন। চেক বই হারানোর বিষয়টি বুঝতে পেরে তৈয়ব আলী ২০২৫ সালের ১২ জানুয়ারি ব্যাংকে লিখিতভাবে জানান এবং তাঁর হিসাব থেকে কেউ টাকা তুলতে এলে যেন তা না দেওয়া হয়, সে বিষয়েও অনুরোধ করেন।

মামলার বিবরণে বলা হয়, চলতি বছরের ১৪ মার্চ মেয়ে রহিমা অসুস্থ বাবাকে চিকিৎসার কথা বলে নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় বড় মেয়ে উন্নত চিকিৎসার জন্য বাবাকে রংপুর নিতে চাইলে রহিমা তাতে বাধা দেন।

অভিযোগ রয়েছে, পরবর্তীকালে আসামিরা পর¯পর যোগসাজশ করে জোরপূর্বক তৈয়ব আলীর কাছ থেকে চেকের পাতায় স্বাক্ষর নেন এবং দুই দফায় ব্যাংক থেকে ১৭ লক্ষ ৭২ হাজার ৬৩৮ টাকা তুলে আত্মসাৎ করেন। এজাহারে অভিযোগ করা হয়েছে, জোরপূর্বক স্বাক্ষর নিয়ে টাকা উত্তোলনের বিষয়টি বৃদ্ধ যেন কাউকে জানাতে না পারেন, সেই আশঙ্কা থেকে গত ১৯ মে রাত ১১টার দিকে রহিমা অন্যান্য আসামিদের সহায়তায় বাবাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পর বিষয়টি ধামাচাপা দিতে দ্রæত তাঁর দাফন স¤পন্ন করা হয়। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম হাবিব বলেন, মরদেহ উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল।

পরে উন্নত ময়নাতদন্তের স্বার্থে ৫ আগস্ট বুধবার সকালে মরদেহটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং প্রতিবেদন অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা