ছবি: সংগৃহীত
খেলা

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্রীড়া ডেস্ক

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন লিওনেল মেসি। ক্রুজ আজুলের বিপক্ষে ২-০ গোলের জয়ে একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে সহায়তা করেছেন আর্জেন্টাইন তারকা। তার এমন পারফরম্যান্সের পর ব্যালন ডি’অরের দৌড়ে মেসির পক্ষে সরব হয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মিশেলোব আল্ট্রা ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জেতে ইন্টার মায়ামি। দলের দুই গোলেই সরাসরি অবদান রাখেন মেসি। ম্যাচের প্রথম গোলটি করেন তিনি নিজেই। দ্বিতীয় গোলটি আসে তার বাড়িয়ে দেওয়া বল থেকে, যা হেডে জালে পাঠান কাসেমিরো।

যদিও এই ম্যাচের ফল ব্যালন ডি’অর নির্বাচনে সরাসরি কোনো প্রভাব ফেলবে না, তবে মেসির সাম্প্রতিক পারফরম্যান্সে মুগ্ধ বেকহ্যাম। অ্যাপল টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত এক বছরে মেসির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।

বেকহ্যামের ভাষায়, “আজকের ম্যাচে ওর পারফরম্যান্স কিংবা বিশ্বকাপে যেভাবে খেলেছে, তা দেখার পর বলা যায়, ব্যালন ডি’অরের আলোচনায় থাকা তার জন্য কোনো সৌভাগ্যের বিষয় নয়। সে টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড় ছিল এবং পুরো বছরজুড়েই দুর্দান্ত ফুটবল খেলেছে।”

মেসির বয়স ও ধারাবাহিকতার কথাও আলাদা করে উল্লেখ করেছেন বেকহ্যাম। তিনি বলেন, “৩৯ বছর বয়সে বিশ্বকাপে গিয়ে প্রতিটি ম্যাচে এমন প্রভাব রাখা সত্যিই অসাধারণ। এই বয়সে এমন মানের ফুটবল খুব কম খেলোয়াড়ই খেলতে পারে। তাই ব্যালন ডি’অরের জন্য তার নাম বিবেচনা করা পুরোপুরি যৌক্তিক। আমার বিশ্বাস, পুরস্কারটি তারই পাওয়া উচিত।”

তিনি আরও বলেন, “হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের মতো দুর্দান্ত ফুটবলাররা তালিকায় থাকলেও মেসির ব্যাপারে আমি সবসময় তার সবচেয়ে বড় সমর্থক।”

ব্যালন ডি’অরে মেসির সাফল্য অবশ্য নতুন কিছু নয়। ইতোমধ্যে রেকর্ড আটবার এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন তিনি। সম্প্রতি রেকর্ড ১৭তমবারের মতো মনোনয়ন পাওয়ার পর এবার তার ব্যালন ডি’অরের সংখ্যা নয়টিতে পৌঁছাতে পারে বলেও মনে করছেন বেকহ্যাম।

গত এক বছরে ক্লাব ও জাতীয় দল—দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মেসি। তার নেতৃত্বে ইন্টার মায়ামি প্রথমবারের মতো এমএলএস কাপ জেতে। অন্যদিকে আর্জেন্টিনাকেও টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি ফাইনালে মূল একাদশে খেলার কীর্তিও গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। সর্বশেষ বিশ্বকাপে তার নামের পাশে ছিল ৮ গোল ও ৪ অ্যাসিস্ট।

চলতি ২০২৬ মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। এমএলএসে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ১৯, সঙ্গে রয়েছে ১৩টি অ্যাসিস্ট। গোল ও গোলে অবদান—দুই সূচকেই বর্তমানে শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা