আন্তর্জাতিক

কঠোর লকডাউনের সুফল পাচ্ছে স্পেন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনায় মৃত্যুপুরী ইউরোপের দেশ স্পেন কঠোর লকডাউনের কারণে সুফল পেতে শুরু করেছে। সুসংবাদ হলো দেশটিতে ক্রমান্বয়ে কমছে দৈনিক মৃত্যুহার। শেষ ২৪ ঘণ্টায় এখানে করোনায় আক্রান্ত ৫১০ জনের মৃত্যু হয়েছে। গত ১৮ দিনের মধ্যে এটি সর্বনিম্ন। এর আগের দিন দেশটিতে করোনায় মৃত্যু হয়েছিল ৬০৫ জনের।

রবিবার (১২ এপ্রিল) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১ লাখ ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংক্রামিত শনাক্ত হয়েছে ১৭ লাখেরও বেশি। এর মধ্যে ৩ লাখ ৭৬ মানুষ সেরে উঠেছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত স্পেনে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১৬ হাজার ৩৫৩। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৩০ জনের। সব মিলিয়ে এখানে এখন পর্যন্ত মোট ১ লাখ ৬১ হাজার ৩৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

তবে মৃত্যুহার কমতে থাকলেও এখনও স্পেন বা কোনো দেশই নিরাপদ নয়। করোনা নিয়ন্ত্রণে ঢিলেমি করলে যে কোনো সময় আবার এর বিস্ফোরণ ঘটতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা