ছবি: সংগৃহীত
খেলা
জারা ব্যাডমিন্টন ক্লাব

কক্সবাজারে ব্যাডমিন্টন প্রশিক্ষণের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক: কক্সবাজারে জারা ব্যাডমিন্টন ক্লাবের ইনডোর মাঠ ও ব্যাডমিন্টন প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।

আরও পড়ুন: সুখবর দিলেন শান্ত

শনিবার (১৯ আগস্ট) রাতে জারা কনভেশন হল সংলগ্ন ইনডোর মাঠের উদ্বোধন করেন জেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি ও কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী মাবু।

এ সময় তিনি বলেন, অবক্ষয় থেকে যুব সমাজকে ফেরাতে ক্রীড়ায় মনোনিবেশ করা হবে। নতুন পৌরভবনে ২ টি ইনডোর ব্যাডমিন্টন মাঠ করা হবে। পাশাপাশি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার মাঠের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: তাজিকিস্তান যাচ্ছেন ভোলার তাসফিয়া-তানহা

জারা ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি মোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাংবাদিক আজিজ রাসেলের সঞ্চালনায় এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অনুপ বড়ুয়া অপু, সাবেক পৌর কাউন্সিলর আবু জাফর সিদ্দিকী, কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় বেলাল উদ্দিন চৌধুরী, সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল, ব্যাংকার ও কৃতি খেলোয়াড় জাহেদ উল্লাহ জাহেদ, এডভোকেট মোহাম্মদ ইউনুছসহ অন্যান্যরা।

এছাড়া স্বাগত বক্তব্য রাখেন জারা ব্যাডমিন্টন ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুল হক।

আরও পড়ুন: ভাগ্য ফেরেনি আল-নাসরের

প্রসঙ্গত, এসএসসি ২০০৫ ব্যাচের সতীর্থরা মিলে প্রতিষ্ঠা করে জারা ব্যাডমিন্টন ক্লাব। যার সদস্য সংখ্যা ৫০ জন। জেলার ব্যাডমিন্ট বিকাশে এই ইনডোর মাঠ ও প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকেরা।

পরে জারা আন্তঃ ক্যারম প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা