সংগৃহীত ছবি
সারাদেশ

কুষ্টিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মেতে উঠল শিশুরা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে (মেভস) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: দুই পরিবহনের সংঘর্ষে নিহত ২

শনিবার (২২ফেব্রুয়ারি) স্থানীয় মিরপুর আরই অফিস মাঠে সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মিরপুর ইংলিশ ভার্সন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মিরপুর ইংলিশ ভার্সন স্কুলের (মেভস) অধ্যক্ষ মোহাম্মদ মজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ক্যান্সার ও টিউমার বিশেষজ্ঞ ডাক্তার তৌছিফুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নুহু আব্দুল্লাহ, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা কাজী ইমরান সাঈদ, সাংবাদিক কুদরতে খোদা সবুজ, স্থানীয় আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, আনিসুর রহমান, মিরপুর উপজেলা সহকারী স্বাস্থ্যকর্মী মনিরুজ্জামান শিমুল, হাফেজ মাওলানা আব্দুল লতিফ প্রমুখ। প্রতিযোগিতা শেষে সংস্কৃতি অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীরা গান, নাচ, আবৃতি পরিবেশন করেন। মিরপুর ইংলিশ ভার্সন স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ১৭টি খেলায় অংশগ্রহণ করে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা