ছবি-সংগৃহীত
খেলা

আফগানদের বিপক্ষে দল ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের আগে প্রস্তুতি হিসেবে আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে আসন্ন এই দুই ম্যাচের জন্য আজ (শনিবার) জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

৩২ জনের প্রাথমিক এই স্কোয়াডে সাফের দলে থাকা ফুটবলারদের সঙ্গে আরও ৯ জনকে ডাকা হয়েছে। ঘোষিত দলে নতুন মুখদের মধ্যে অন্যতম দীপক রায়।

আরও পড়ুন : বিশ্বকাপে তামিমকে ভীষণ দরকার

আগামীকাল (রোববার) থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। এএফসি কাপে খেলে যোগ দেবেন আবাহনীর ফুটবলাররা। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বর্তমানে আর্জেন্টিনায় রয়েছেন। তার সম্পর্কে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‌‘আশা করি শেষ সপ্তাহে তাকে পাওয়া যেতে পারে।’

জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমরা শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলতে চাই। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন হবে এবং দলও থাকবে নিকটবর্তী হোটেলে।’

আরও পড়ুন : তাজিকিস্তান যাচ্ছেন ভোলার তাসফিয়া-তানহা

কিংস এরিনা এখনও স্বীকৃতি পায়নি এএফসির। স্বীকৃতি না পেলে সেখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা অসম্ভব। চলতি মাসের শেষ দিকে বসুন্ধরা কিংসের এই হোম ভেন্যুটি এএফসির স্বীকৃতি পাওয়ার কথা রয়েছে।

এরপরও ম্যাচের ভেন্যুও কিংস অ্যারেনায় হওয়ার ইঙ্গিত দেন কাজী নাবিল, ‘কিংসের অনুমোদনের কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। আমরা সেটার অপেক্ষায় রয়েছি।’

আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে আফগানিস্তান। তারাও কিংস অ্যারেনায় অনুশীলন করবে। এরপর আগামী সেপ্টেম্বর ৪ ও ৭ তারিখে মুখোমুখি হবে দুই দল।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা